আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক চিলি। কোচ জর্জ সামপাওলির অধীনে আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা।
শুক্রবার এল সালভাদোরের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে মাঠে নামবে চিলি। দেশের ফুটবলের ইতিহাসে ইতোমধ্যেই সর্বকালের সেরা দলের তকমা গায়ে নিয়ে এবারের আসর শুরু করতে যাওয়া লা রোজাদের নিয়ে সবাই আশাবাদী।
চিলির চূড়ান্ত দল:
গোলরক্ষক: ক্লদিও ব্র্যাভো, পাওলো গার্সেস, জনি হেরেরা।
ডিফেন্ডার: মিকো আলবোরনোজ, মরিসিও ইসলা, গঞ্জালো জারা, গ্যারি মেডেল, ইউগেনিও মেনা, হোসে রোজা।
মিডফিল্ডার: চার্লস আরানগুইজ, জিন বিসিজার, কার্লোস কারমোনা, মার্সেলো ডিয়াজ, মাটিয়াস ফার্নান্দেজ, ফিলিপ গাটিরেজ, আরটুরো ভিডাল, ডেভিড পিজারো, জর্জ ভালডিভিয়া।
ফরোয়ার্ড: এ্যালেক্সিস সানচেজ, এডুয়ার্ডো ভারগাস, এ্যাঞ্জেলো হেনরিকস, মরিসিও পিনিলা, এডসন পাচ।
জেডআই





