আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালে দর্শকদের মধ্যে হাঙ্গামা হয়েছে। দর্শকদের এই যুদ্ধের ম্যাচে স্বাগতিক বিষুবীয় গিনিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঘানা।
দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচটি ৩০ মিনিটে স্থগিত ছিল। অবশ্য এর আগেই ৩-০ গোলে এগিয়ে ছিল চারবারের চ্যাম্পিয়ন ঘানা।
বৃহস্পতিবার ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত ঘানাকে গোল পেতে দেয়নি স্বাগতিকরা। তবে ৩ মিনিটের মধ্যে দুই গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ঘানা।
৪২তম মিনিটে জর্ডান আইয়ুর পেনাল্টি গোলে এগিয়ে যায় ঘানা। ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুবারক ওয়াকাসো।
৭৫তম মিনিটে আন্দ্রে আইয়ু গোলের জয় নিশ্চিত হয় ঘানার। তবে ৮২তম মিনিটে দর্শকদের হাঙ্গামায় ম্যাচের আর সবকিছু ম্লান হয়ে যায়।
ঘানার সমর্থকদের দিকে বোতলসহ নানা কিছু ছুড়ে মারে গিনির সমর্থকরা। ঘানার বেঞ্চ লক্ষ্য করেও বোতল ছুড়ে মারে তারা। এর জন্য খেলা বন্ধ করতে হয়।
রোববারের ফাইনালে ঘানার প্রতিপক্ষ ১৯৯২ সালের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট।
জেডআই





