কোপা দেল রে'র ১১২ বছরের ইতিহাসে ফাইনালে মোট ছয়বার এল ক্লাসিকো দেখেছিল ফুটবল প্রেমীরা। এবার তাদের জন্য আরো একটি এল ক্লাসিকোর জন্ম দিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। আর দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। আর রিয়াল সোসিয়াদকে ২-০ গোলে হারায় বার্সা। তখনই ধরে নেয়া হয়েছিল ফুটবলপ্রেমীদের জন্য আরেকটি এল ক্লাসিকো অপেক্ষা করছে। আর সেটি সত্যে পরিণত হলো এবার।
একদিন আগে দ্বিতীয় লেগের লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলে ৫-০ তে এগিয়ে থেকে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই নিশ্চিত করেছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
বুধবার স্টেডিও মিউনিসিপাল ডি অ্যানোইতায় সফরকারী দল হিসেবে খেলতে নামে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে পেদ্রো, ইনিয়েস্তা ও ফেব্রিগাসদেরকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছিলেন কোচ জেরার্ডো মার্টিনো। আর ফলাফল পেতে দেরি হয়নি তার।
খেলার ২৭ মিনিটে একক নৈপুন্যে দলকে লিড এনে দেন বার্সার প্রাণভোমরা মেসি। মধ্যমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষ দলের পাঁচজন খেলোয়াড়কে পিছনে ফেলে বক্সের মধ্যে ঢুকে যান তিনি। বাম পায়ের বাঁকানো শটে সোসিয়াদের জালে বল জড়িয়ে দেন এই তারকা। গোলরক্ষক জুবিকারাই বলটি ফেরানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।
১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। এভাবেই খেলাটি শেষ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু ৮৭ মিনিটে সোসিয়াদকে সমতায় ফেরান অ্যান্টোনি গ্রিজম্যান। খেলায় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে প্রথম লেগের সুবিধা নিয়ে এল ক্লাসিকোতে নাম লিখিয়েছেন মেসিরা।
এর আগে ফাইনালে ছয় এল ক্লাসিকোতে তিনটি করেই জয় পেয়েছে বার্সা ও রিয়াল। ফলে এবারই নির্ধারিত হবে মুখোমুখি লড়াইয়ে কোন দল থাকবে শীর্ষে।
খেলা
কোপার ফাইনালে আরেকটি এল ক্লাসিকো
কোপা দেল রে'র ১১২ বছরের ইতিহাসে ফাইনালে মোট ছয়বার এল ক্লাসিকো দেখেছিল ফুটবল প্রেমীরা। এবার তাদের জন্য আরো একটি এল ক্লাসিকোর জন্ম দিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে





