বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের পরাজয়ের পর নিজ দলের বোলারদের ওপর দারুণ ক্ষুদ্ধ টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এমন পরাজয়ের পর বোলারদের সঙ্গে একটি কথাও বলেননি শাস্ত্রী।

ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় বোলারদের এমন পারফরমেন্সে শাস্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ এবং বলেছেন, এমন পারফরমেন্স গ্রহণযোগ্য নয়।

এমনকি তিন পেসার ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব এবং মোহিত শর্মাকে উদ্দেশ্য করে শাস্ত্রী কঠোর ভাষা ব্যবহার করেছেন।

এমনকি মাঠে ভারতীয় খেলোয়াড়দের মনোভাবেও শাস্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলে পত্রিকাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

জেডআই