বাবা হতে যাচ্ছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। এমন সুসংবাদটি দিয়েছেন জকোভিচ নিজেই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই সংবাদ জানান ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
নিজস্ব একাউন্টে ২৬ বছর বয়সী নোভাক টুইট করে জানিয়েছেন,‘জেলেনা অন্তঃসত্ত্বা। আমার খুব শিগগিরই পিতা-মাতা হতে যাচ্ছি।’
২০০৫ সাল থেকে জেলেনা রিস্টিকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাবেক শীর্ষ বাছাই তারকার। গত বছরের সেপ্টেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন। এবার নিজেদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।
সম্প্রতি কব্জির চোট নিয়ে কোর্টের বাইরে আছেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। গত সপ্তাহে ভক্তদের হতাশ করে শুনিয়েছিলেন কয়েক মাস নাও দেখা যেতে পারে তাকে।
খেলা
বাবা হচ্ছেন জকোভিচ
বাবা হতে যাচ্ছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। এমন সুসংবাদটি দিয়েছেন জকোভিচ নিজেই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই সংবাদ জানান ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।