আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেছেন। রোববার রাতে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ডালমিয়াকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি মারা যান।

জগমোহন ডালমিয়ার মৃত্যুর খবরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে ছুটে যান।

১৯৮৩ সালে, অর্থাৎ যে বছরে ভারত বিশ্বকাপ জেতে ওই বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ হন ডালমিয়া। তিনি ১৯৮৭ (ভারত-পাকিস্তান যৌথ আয়োজক) এবং ১৯৯৬ সালে (ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক) ভারতে বিশ্বকাপ আয়োজনে সহযোগিতা করেছেন। ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসির সভাপতি ছিলেন ১৯৯৭ সালে।

এআই