কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাংলাদেশের। বিপরীতে বাঁচা-মরার লড়াই ইংল্যান্ডের। এই লড়াইয়ে বল হাতে দুর্দান্ত থাকলেও দুই ভায়রা মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের কাছে পরাস্ত হয়েছে ইংলিশরা।
সোমবার অ্যাডিলেড ওভালে মাত্র ৮ রানের বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবালকে সাজঘরে পাঠায় ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন। উভয়ই দুই রানের বেশি করতে পারেননি।
বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকেও বিদায় করে দিয়েছেন বেশ দ্রুতই। মাত্র দুই রান করেছেন তিনি।
কিন্তু দুই ভায়রার কাছে ব্যর্থ হয়েছেন ইংলিশ বোলাররা। তারা দু'জনে গড়ে তোলেছেন ১৪১ রানের জুটি। বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি পূর্ণ করে রান আউট হয়েছেন মাহমুদুল্লাহ (১০৩)।
এদিকে সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে বাউন্ডারির কাছে ক্যাচ আউট হয়েছেন মুশফিকুর রহিম।
২৫ জুন ২০১১ তারিখে জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদুল্লাহ। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর মাহমুদুল্লাহ শ্যালিকা জান্নাতুল কিফায়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিক।
জেডআই





