সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে চতুর্থবারের মত ইতালিয়ান ওপেনের শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।

রোববার রোমে অনুষ্ঠিত ফাইনালে জকোভিচ ৬-৪, ৬-৩ গেমের সরাসরি সেটে ফেদেরারকে হারিয়ে শিরোপা জয় করেন। আর এর মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনের অনুশীলনটাও বেশ ভালভাবেই সেরে রাখলেন সার্বিয়ান তারকা।

কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়া সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের অনুপস্থিতিতে নিজের শিরোপা ধরে রাখার রক্ষ্যে জকোভিচ সেন্টার কোর্টে একচেটিয়া পারফরমেন্স প্রদর্শন করেছেন। রোমে এই নিয়ে ফেদেরার চারবার ফাইনালে পরাজিত হলেন।

জেডআই