‘আই কেম লাইক এ কিং, লেফট লাইক এ লেজেন্ড৷’ এমন কথা একজনই বলতে পারেন৷ তিনি প্যারিস সাঁ জাঁ-র ব্র্যান্ড অ্যাম্বাসডর জ্বালাটন ইব্রাহিভোমিচ৷
শনিবার নান্তেসের বিরুদ্ধে প্যারিসের জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন ইব্রাহিভোমিচ৷ ২১ মে ফরাসি কাপের ফাইনাল খেলবে প্যারিস সাঁ জাঁ৷
তার আগে এটাই পিএসজি-র জার্সিতে সুইডিশ স্ট্রাইকারের অন্তীম ম্যাচ৷ আজ (শুক্রবার) ক্লাব ছাড়ার কথা ফেসবুক ও টুইটারে জানিয়ে দিলেন তিনি৷
২০১২-তে এসি মিলান ছেড়ে প্যারিসে যোগ দেওয়া ইব্রা ক্লাবকে চারবার লিগ ওয়ান দিয়েছেন৷ নীল জার্সিতে ১৭৮ ম্যাচ খেলে ১৫২টি গোল করেছেন৷ ২০১২-১৩ ও ২০১৩-১৪ মরশুমে ১৫টি করে গোল করে ফ্রান্সের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন৷
ফরাসি ফুটবলে নিজেক প্রতিষ্ঠিত করেছেন অসাধারণ স্কিল আর দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে৷ শোনা যাচ্ছে ইব্রা সম্ভবত পিএসজি ছেড়ে মেজর লিগ সকার খেলতে লা গ্যালাক্সিতে যোগ দেবেন৷
শুক্রবার টুইটারে ইব্রা লিখলেন,‘ আগামিকাল আমি প্যারিসের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব৷ রাজা হয়ে এসেছিলাম, কিংবদন্তি হয়ে যাচ্ছি৷’
এসএম





