পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মানবজমিনকে ৪ উইকেটে হারিয়ে দিল টাইমনিউজবিডি।
শনিবার সকাল ১১টায় খেলা শুরু হয়।
প্রথমে মানবজমিন ব্যাটিং করে দলের পক্ষে ৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৫৫ রানের টার্গেটকে তাড়া করে টাইমনিউজবিডি ৪ উইকেট হাতে থাকতেই সহজ জয় পেয়ে যায়। উদ্বোধনী ম্যাচে জয় পেয়ে টাইমনিউজবিডিকে অভিনন্দন জানিয়েছে গণমাধ্যম কর্মী ও সাধারণ দর্শকরা।
টাইমনিউজবিডির পক্ষে যারা খেলেছেন শেখ মাহমুদ রিয়াত(অধিনায়ক), মোঃ কামরুজ্জামান বাবলু, আসাদ আল মাহমুদ, আরিফুর রহমান রাব্বি, আকতারুজ্জামান , মাহফুজুল ইসলাম এবং টিম ম্যানাজার আবুল কাশেম।
অপরদিকে মানব জমিনে যারা খেলেছেন তালহা, কাফি কামাল, কাজী সোহাগ, আল আমীন, সালমান ফরিদ, আহমেদ জামান এবং মিজান প্রমুখ।
উল্লেখ্য, আজ থেকে শুরু হল এ টুর্নামেন্ট। বিভিন্ন গণমাধ্যমের মধ্যকার এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ অক্টোবর। এই টুর্নামেন্টের ড্র, গ্রুপিং এবং ফিকশ্চার উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট আয়োজনে পেপসি ডিআরইউকে দিচ্ছে ৫ লাখ টাকা। ৪১ দল ৮ গ্রুপে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গ্রুপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুসারে টুর্নামেন্টের খেলা পরিচালিত হবে।
গ্রুপিং বিন্যাসঃ
‘ক’ গ্রুপে গাজী টিভি, বাংলা নিউজ, ডেইলি স্টার, বাংলাভিশন, দিগন্ত টিভি;
‘খ’ গ্রুপে চ্যানেল আই, দ্য ইন্ডিপেন্ডেট, আমাদের সময়, আমাদের অর্থনীতি, ঢাকা ট্রিবিউন;
‘গ’ গ্রুপে আলোকিত বাংলাদেশ, টাইম নিউজ বিডি, মানবজমিন, সমকাল, নয়া দিগন্ত;
‘ঘ’ গ্রুপে এটিএন নিউজ, জনকণ্ঠ, নিউ নেশন, রেডিও টুডে, যমুনা টিভি;
‘ঙ’ গ্রুপে মাছরাঙা টিভি, প্রথম আলো, আর টিভি, ইউএনবি, ইনকিলাব;
‘চ’ গ্রুপে এনটিভি, বর্তমান, নিউ এজ, সকালের খবর, বাসস;
‘ছ’ গ্রুপে ইন্ডিপেন্ডেট টিভি, অবজারভার, সংগ্রাম, চ্যানেল ২৪, দ্য রিপোর্ট ২৪ ডটকম এবং
‘জ’ গ্রুপে বৈশাখী টিভি, কালবেলা, ইত্তেফাক, ৭১ টিভি, যায়যায়দিন ও অর্থনীতি প্রতিদিন।
প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও ডিআরইউ’র পক্ষ থেকে ব্যাগ দেয়া হবে।
এ ছাড়া রানার আপ ও চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দেয়া হবে।’
উদ্বোধনী দিন শনিবারের খেলা : সকাল ৯টা বাংলা নিউজ ২৪ বনাম ডেইলি স্টার এবং দি ইন্ডিপেন্ডেন্ট বনাম আমাদের সময়, সকাল ১০টা বাংলা ভিশন বনাম দিগন্ত টিভি এবং আমাদের অর্থনীতি বনাম ঢাকা ট্রিবিউন এবং সকাল ১১টা টাইম নিউজ বিডি বনাম মানব জমিন ও জনকন্ঠ বনাম দি নিউ নেশন।
এসএইচ





