'কফি উইথ করণের শো'-এ আনুশকা আসার পর থেকেই বলিউডে এখন একটাই মাথাব্যাথা। আনুশকার ঠোঁট। সকলের দাবি আনুশকা নাকি তার ঠোঁটে অস্ত্রপচার করিয়েছেন। যদিও আনুশকার দাবি কোনও সার্জারি নয়, চরিত্রের প্রয়োজনে থেরাপির মাধ্যমে তার ঠোঁটের এই দশা। তবে ঠোঁট নিয়ে এই চর্বিতচর্বনে বেজায় চটেছেন আনুশকার বয়ফ্রেন্ড বিরাট কোহলি।
আনুশকার ঠোঁট নিয়ে বিতর্কিত, হাস্যকর মন্তব্যে ভেসে গেছে টুইটার। সেখান থেকেই বিরক্তি শুরু কোহলির। ডিএনএতে প্রকাশিত খবর অনুয়ায়ী, বিরাট জানিয়েছেন, আনুশকা যদি অস্ত্রপচার করিয়েই থাকেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা কোনও পাবলিক ফোরামে আলোচনার বিষয়বস্তু হতে পারে না। এমনকি, তাদের সম্পর্ক নিয়ে আলোচনাও পছন্দ নয় বিরাটের।
কিছুদিন আগেই নিজের ফুলে ওঠা ঠোঁট সম্পর্কে জবাব দিয়েছেন আনুশকা। বলেছেন, 'কিছুদিন ধরে একটি বিশেষ পদ্ধতি তিনি ব্যবহার করছেন, যার সঙ্গে মেকআপ টেকনিকের সহায়তায় ঠোঁটে পরিবর্তন এসেছে।' কিন্তু কোনো রকম অস্ত্রপচারের সাহায্য তিনি নেননি। আনুরাগ কাশ্যপের ছবি 'বম্বে ভেলভেট'-এ জ্যাজ ডান্সারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেই চরিত্রের প্রয়োজনেই এটা করেছেন বলে জানিয়েছেন তিনি।
আনুশকার পাশে দাঁড়িয়েছেন করণ জোহর, আলিয়া ভট ও সোনম কাপুর।
খেলা
আনুশকার ঠোঁট নিয়ে ক্ষেপে গেলেন বিরাট কোহলি
'কফি উইথ করণের শো'-এ আনুশকা আসার পর থেকেই বলিউডে এখন একটাই মাথাব্যাথা। আনুশকার ঠোঁট। সকলের দাবি আনুশকা নাকি তার ঠোঁটে অস্ত্রপচার করিয়েছেন। যদিও আনুশকার দাবি কোনও সার্জারি নয়,





