চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার রাতে আসরের ফাইনালে কলকাতা নাইট রিাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।
চেন্নাইয়ের এই জয়ে বড় ভূমিকা রেখেছে সুরেশ রায়নার ব্যাট। সেঞ্চুরি হাঁকিয়েছেন রায়না। তার সেঞ্চুরির ওপর ভর করে কলকাতার দেয়া ১৮১ রানের টার্গেট ৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে চেন্নাই।
টসে হেরে আগে ব্যাটিং করেছে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। অধিনায়ক গৌতম গাম্ভীরের মারমুখী ৮০ রানের ওপর ভর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে কলকাতা। ৫২ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮০ রান করেছেন গাম্ভীর। চেন্নাইয়ের স্পিনার পওয়ান নেগি ৪ ওভারে ২২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার ডেওয়াইন স্মিথকে হারিয়েছে চেন্নাই। তবে রায়না আর ম্যাককুলাম দ্বিতীয় উইকেট জুটিতে ১১৮ রান যোগ করে চেন্নাইয়ের জয়ের পথ সুগম করেছেন। ম্যাককুলাম ৩৯ রানে আউট হলেও ৬২ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থেকেছেন রায়না; ৯ বল বাকী থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন চেন্নাই।
ম্যাচসেরা হেয়েছেন সুরেশ রায়না।
কেএইচ





