শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে জরুরি তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সাকিবকে শুনানির জন্য বিসিবি’র কাঠ গড়ায় দাঁড়াতে হবে।
গত ১৫ জুন রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকা অবস্থায় অন্য খেলোয়াড়ের সঙ্গে সাকিব আল হাসানও ড্রেসিং রুমে বসা ছিলেন। এসময় তিনি জানতে পারেন তার স্ত্রী শিশিরকে বখাটেরা উত্যক্ত করছে। খবর শুনে গ্যালারিতে গিয়ে উত্যক্তকারী ছেলেটিকে সজোরে মারতে থাকেন সাকিব আল হাসান।
সাকিবের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার করা হয় রাহিদ রহমান নামে এক উত্যক্তকারীকে। বৃহস্পতিবার রাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এদিন শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ১০ হাজার টাকার মুচলেকায় অভিযুক্ত রাহিদের জামিন মঞ্জুর করেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





