অবশেষে আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ শুক্রবারের একমাত্র ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে একাদশভুক্ত হয়েছেন সাকিব। টসে জিতে ইতিমধ্যে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে গুজরাট।
আইপিএল খেলতে শ্রীলঙ্কা থেকে সরাসরি উড়ে গিয়েছিলেন ভারতে। তারপর ৩টি ম্যাচ খেলেছে কলকাতা। কিন্তু একটিতেও মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেটের 'পোস্টার বয়ের'! এ নিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
অন্যদিকে এক ম্যাচ খেলে পারফরমেন্স ভালো না করায় 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমানকেও আর খেলচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআর একাদশে সাকিবের প্রত্যাবর্তনের ফলে আইপিএলের প্রতি বাংলাদেশি দর্শকদের আগ্রহ আবার পুনরুজ্জীবিত হবে এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে কলকাতা।
১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে এবারের ফেবারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আর সাকিবদের আজকের প্রতিপক্ষ গুজরাটের অবস্থা করুণ। পয়েন্ট তালিকায় সবার শেষে অবস্থান করছে ৫ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া গুজরাট লায়ন্স।
এমবি





