মাশরাফি বিন মুর্তজা প্রথম চার ব্যাটসম্যানকে ফেরানোর পর ব্রেন্ডন টেইলরকে বিদায় করেছেন আরাফাত সানি।
১৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৬১ রান। রেগিস চাকাবভার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সলোমন মায়ার।
মাশরাফি বিন মুর্তজার করা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান হ্যামিল্টন মাসাকাদজা।
সপ্তম ওভারের শেষ বলে ভুসি সিবান্দাকে বোল্ড করে বাংলাদেশের অধিনায়ক। নিজের পরের ওভারে সিকান্দার রাজাকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করেন তিনি।
আরাফাত সানির বলে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত হয়ে ফিরেন ব্রেন্ডন টেইলর।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ।
জেআই





