আগের ম্যাচে করেছিলেন ফিফটি। এবার সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন সাব্বির রহমান। ৯৬ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন।

ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বড় রানে রেখেছেন চমৎকার ভূমিকা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির। তার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ৩১৮ রান।

ত্রয়োদশ ওভারে উইকেটে এসেছিলেন সাব্বির। ৭৯ রানে প্রথম উইকেটের পতনের পর। এরপর দুটি ভালো পার্টনারশিপ গড়েছেন। মেহেদি মারুফের (৩৫) সাথে দ্বিতীয় উইকেট জুটি ৬১ রানের। নুরুল হাসানের সাথে তৃতীয় উইকেটে পার্টনারশিপটা ১৩৩ রানের। নুরুল করেছেন ৬৩ রান।

৪৭তম ওভারে গিয়ে লিগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করেছেন সাব্বির। পরের ওভারে সেঞ্চুরির পরের বলটি খেলতে গিয়েই আউট সাব্বির। ঠিক ১০০ রানেই বিদায় তার। দলের রান তখন ২৯২।

ওএফ