শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচেও দারুণ নৈপূণ্য প্রদর্শন করেছেন মুস্তাফিজুর রহমান। এদিন ৪ ওভার ১৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। তাকে মোকাবেলা করতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি-চুবানি খেতে হয়েছে।

এই প্রথম মুস্তাফিজের বোলিংয়ের মোকাবেলা করলেন লঙ্কান ব্যাটসম্যানরা। তবে প্রথম দর্শনে কাটারখ্যাত মুস্তাফিজে মুগ্ধ রবিবার লঙ্কানদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা অ্যাঞ্জেলা ম্যাথুস।

 ম্যাথুস নিজেও ভুগেছেন মুস্তাফিজের বলে। প্রয়োজনীয় রান রেট যখন হু হু করে বাড়ছে, মুস্তাফিজের ৭ বলে মাত্র ৫ রান নিতে পেরেছেন তিনি। নিজের দেখা এবং খেলার সেই অভিজ্ঞতা থেকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথুস জানালেন তার উপলব্ধি।

তিনি বলেন, ‘মুস্তাফিজ নিশ্চিতভাবেই বাংলাদেশের সেরা বোলার। ওকে বোঝা মুশকিল। বিশেষ করে এই ধরনের উইকেটে বল যেখানে গ্রিপ করে, ওর বোলিংয়ে ব্যাটসম্যানদের কাজ আরও কঠিন হয়ে যায়। তার স্কিল লেভেল ব্রিলিয়ান্ট। বাংলাদেশের জন্য সে অসাধারণ আবিষ্কার।’

ওএফ