১০০তম টেস্টে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দিলরুয়ান পেরেরাকে ৪ মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব।

১৪৩ বল খেলে তিনি শতরান পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। সেঞ্চুরির পর তার ইনিংসটি বড় করতে পারেননি সাকিব।

১১৬ রান করে সান্ডাকানের বলে আউট হন তিনি। সাকিবের শতরানের ইনিংসটি ১০টি চারের মারে সাজানো।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দলের বিপর্যয়ে মাঠে নেমেছিলেন সাকিব। শুরু থেকেই শ্রীলংকার বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন সাকিব।

অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করেন সাকিব আল হাসান। জীবনও পেয়েছেন তিনি।

তবে শুক্রবার তৃতীয় দিনে অনেকটা দেখেশুনে খেলতে থাকনে সাকিব। মুশফিকের সঙ্গে ৯২ রানের মূল্যবান জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তিনি।

এরপর মুশফিক আউট হলে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তার ব্যাটে ভর করে লিড পায় বাংলাদেশ।মোসাদ্দেকের সঙ্গে গড়েন ১৩১ রানের মূল্যবান জুটি।

এমবি