উরুগুয়ে বনাম কোস্টারিকা ম্যাচের ৪৫ মিনিটের প্রথমার্ধ শেষে উরুগুয়ে ১-০ গোলে এগিয়ে রয়েছে।
এ ম্যাচের একমাত্র গোলে উরুগুয়েকে পেনাল্টি থেকে এ স্বাদ দেন উরুগুয়ে তারকা এডিনসন কাভানি। খেলার ২৪ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ডিয়াগো লুগানোকে অন্যায়ভাবে বাধা দেন কোস্টারিকা দলের জুনিয়র দিয়াজ। এতেই পেনাল্টি কিক পায় উরুগুয়ে।
শুরু থেকেই এ দুই দল সমান তালে খেলে গেলেও গোল খেয়ে কোস্টারিকা কিছুটা চাপে রয়েছে। তবে খেলার দ্বিতীয় ভাগে এখন গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলবে তারা। তবে চাপে কতটা মনিয়া হয়ে সাফল্য পায় কোস্টারিকা তা নিয়ে রয়েছে সন্দেহ।
এ ম্যাচে দু’দলেই মূল স্টাইকার আলভেরিও সাবেরিও এবং লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নেমেছে। ইনজুরির কারেণে তারা মাঠের বাইরে রয়েছেন।
ফোর্তালেজা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত ১টায় মাঠে নামে কোস্টারিকা।
এ দিন খেলার শুরু থেকেই খুবই সাবধানি ভূমিকায় দেখা গেছে উরুগুয়েকে। আর তুলনামুলক কম শক্তির দল কোস্টারিকা বেশ ভীত বলেও মনে করছেন বিশেজ্ঞরা।
উরুগুয়ে বনাম কোস্টারিকা খেলায় এবারের বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে গোললাইন (জিএল) প্রযুক্তির ব্যাবহার করা হচ্ছে।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





