করিম বেনজেমার জোড়া গোলে ৩—০ তে জয়ী হয়েছে ফ্রান্স। খেলার ৪৩ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭২ মিনিটে ম্যাথিউ ডেবুচির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। এছাড়া ৪৮ মিনিটে হন্ডুরাস গোলরক্ষকের আত্মঘাতী গোলটিতেও অবদান রয়েছে এই রিয়েল মাদ্রিদ তারকার। 

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলতে নামা দুর্বল হন্ডুরাসকে দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দিয়ে ব্যবধান ৩-০ করে ফ্রান্স।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ