চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারল না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার রাতে স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে প্রায় পুরোটা সময়ই আধিপত্য ধরে রেখেছিল রোমা। ২১ মিনিটে ইভান রাকিটিচের বল থেকে হেডের সাহায্যে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ।

তবে দশ মিনিট পরই সমতায় ফেরে রোমা। মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেনজির শক্তিশালী শট আটকানোর কোন সাধ্য ছিল না বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের।

এরপর বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ পেলেও তার থেকে কাঙ্খিত গোল আদায় করতে ব্যর্থ হয়। রোমার শক্তিশালী রক্ষণবূহ্য ভেদ করতে পারেননি মেসিরা।

জেডআই