বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় আইসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, 'আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপিল করবে বাংলাদেশ, প্রয়োজনে পদত্যাগের সিদ্ধান্ত নিতেও আমি বাধ্য হবো।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও অসন্তুষ্ট এমন আম্পায়ারিংয়ে। তাই তিনিও আইসিসির কাছে এ বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করবেন বলে জানিয়েছেন। তিনি বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হচ্ছেন দুই আম্পায়ার ইয়ান গোল্ড, আলিম দার ও টিভি আম্পায়ার স্টিভ ডেভিস। ভারতের ইনিংসে রোহিত শর্মা আউট হয়ে যেতেন ৯০ রানেই। রুবেলের বলে তিনি ক্যাচ দেন ইমরুলের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে নো বল দেন ইয়ান গোল্ড।
আবার মাশরাফির বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সুরেশ রায়না। আম্পায়ার নট আউট দেন। বাংলাদেশ রিভিউ চায়। সেখানে দেখা যায় বল নিচু হয়েই লেগ স্ট্যাম্পে আঘাত করত। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি।
বাংলাদেশ ইনিংসেও আম্পায়াররা হেঁটেছেন ভারতের পক্ষেই। মাহমুদুল্লাহর ক্যাচ সীমানার কাছাকাছি নিয়েছিলেন শিখর ধাওয়ান। যাতে মনে হয়েছিল তার পা স্পর্শ করেছে সাইডলাইন। কিন্তু রিপ্লেতে পরীক্ষা-নিরীক্ষা না করেই রিয়াদকে আউট দেন আম্পায়ার।
কেএইচ





