ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোল্ডেন বল পাওয়া নিয়ে উপহাস করলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে মেসির ব্যক্তিগত ওই পুরস্কার নিয়ে প্রশ্ন করলে রোনালদো জানান, সত্য বললে আমাকে জেলে যেতে হত।

২০১৪ বিশ্বকাপে চার গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফাইনালে খেলেছিল তার দল। যদিও জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তারা। তবে গোল্ডেন বুট জেতেন চারবারের ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী স্ট্রাইকার।

সম্প্রতি ইউরোপের বর্ষসেরা পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর মেসির পুরস্কার পাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি যা মনে করি, তার সব কিছু বললে আমাকে জেলে যেতে হত।"

তিনি আরো বলেন, "প্রত্যেকেই জানে, কে ফুটবল বিশ্বের সবচেয়ে মেধাবী খেলোয়াড়। এটা তার জন্যই সবচেয়ে ভাল একটি প্রশ্ন। আমি এ বিষয় সৎ থাকতে পারছি না।"

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী দুই খেলোয়াড় হলেন মেসি ও রোনালদো। গত ছয় বছর ধরে ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন তারা দুই জন। তাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাদের মধ্যের বিরোধটাও কম নয়। যদিও কয়েক দিন আগে রোনালদো বলেছিলেন, আমাদের মধ্যে বন্ধুত্ব না থাকলেও কোনো খারাপ সম্পর্ক নেই। কিন্তু সুযোগ বুঝে ঠিকই খোঁচা দিলেন তিনি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই