স্বদেশী মিচেল মার্শ ছিটকে যাওয়ার পর স্মিথকেও ভারত ছাড়তে হচ্ছে। ডান কব্জির ইনজুরিতে পড়ে পুনের গুরুত্বপূর্ণ এই সদস্যকে অস্ট্রেলিয়ায় ফিরতে হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক এক বিবৃতিতে জানিয়েছেন, গত সপ্তাহ থেকে স্মিথ ইনজুরিতে পড়েন। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় চিকিৎসার জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
স্মিথকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘তার আইপিএল ফ্রাঞ্চাইজি পুনের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। ’
গায়নায় তৃতীয় দেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৬ জুন তাদের প্রথম প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। চারদিন বাদে একই ভেন্যুতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্মিথের দল।গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্যই মূলত স্মিথকে আগেভাগে দেশে ফিরিয়ে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এআই





