বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিও কনফারেন্সে দুই দেশের বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময় উদ্বোধন অনুষ্ঠানে বুধবার সকালে এ অভিনন্দন জানান তিনি।

নরেন্দ্র মোদি বলেন, ‘দুই দেশের জন্য আজ (বুধবার) আরেকটি বিশেষ দিন। কারণ আজ ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচ। আমি দুই দলকে অনেক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘খেলাতে জয়-পরাজয় থাকবে। এ জয়-পরাজয়কে উৎরে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তা মজবুত করতে হবে। দুই দেশের খেলোয়াড়রা ভালো খেলে সারা দুনিয়াকে যেন অনন্দ দিতে পারে সে কামনা করছি।’

এমই