দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। মাত্র ৫০ দিন পর বিশ্বকাপের আনন্দ মেতে উঠবে ক্রিকেট বিশ্ব।

কিন্তু বিশ্বকাপ নিয়ে শঙ্কিত বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাহাতি এই ওপেনারের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। বিশ্বকাপকে সামনে রেখে অন্যান্য খেলোয়াড়রা যখন নিজেদেরকে প্রস্তুত করছে ঠিক সেসময় কাঁচির নিচে যেতে হচ্ছে তামিমকে!

শুক্রবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে স্ত্রী আয়েশা সিদ্দিকীকে নিয়ে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন তামিম। ২৯ ডিসেম্বর মাশরাফির নিয়মিত ডাক্তার ডেভিড ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এই ওপেনার।

সূত্র জানিয়েছে, ২৯ ডিসেম্বরই অস্ত্রোপচার হয়ে যেতে পারে তামিমের। ২৯ ডিসেম্বর না হলে ৩ জানুয়ারি তামিমকে সময় দেবেন ইয়াং।

তবে বিশ্বকাপের আগে প্রতিটি দিনই যেকোনো ক্রিকেটারের জন্যে গুরুত্বপূর্ণ। যদি অস্ত্রোপচার করানোর প্রয়োজনই হয় তাহলে ২৯ ডিসেম্বরই তামিমের অস্ত্রোপচার হয়ে যাবে।

কেএইচ