ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নানি সায়েরা বেগম (৭৫) মারা গেছেন।

গতকাল রবিবার রাত ৮টায় মাগুরার  নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

সায়েরা বেগম মাগুরা সদরের বারাশিয়া গ্রামের প্রয়াত সোলায়মান বিশ্বাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকালে স্থানীয় রাবাশিয়া মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

সাকিব বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। নানির মৃত্যুর খবর তাঁকে জানানো হয়েছে বলে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান।

এমবি