বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার রবিন উথাপ্পা ঝড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বড় জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে ৩০ রানে হারিয়েছে কেকেআর।
কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৪৯তম ম্যাচে কলকাতার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি৷ তার সিদ্ধান্তকে বিতর্কে ফেলে দিয়েছেন কলকাতার আস্থায় পরিনত হওয়া সাকিব।
৫৬ রানে কলকাতার তিন উইকেট পড়ে গেলে পাঁচ নম্বরে ব্যাটিং ক্রিজে নামেন সাকিব। ব্যাটে ঝড় তুলে নিশামের বলে বোল্ড হওয়ার আগে সাকিব করেছেন ৩৮ বলে ৬০ রান। ৩টি ছক্কার সঙ্গে ৫টি চার হাঁকিয়েছেন তিনি। চাহালের করা ১৫তম ওভারে সাকিব তিনটি ছয় আর একটি চারে ২৪ রান তুলে নেন। ৩২ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।
সাকিবের সঙ্গে ১২১ রানের জুটি করার পথে ওপেনার রবিন উথাপ্পা করেছেন অপরাজিত ৮৩ রান। বল খেলেছেন মাত্র ৫১ টি। একটি ছক্কার সঙ্গে ১০টি চার মেরেছেন এই ওপেনার।
নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান। জিততে হলে ব্যাঙ্গালুরের প্রয়োজন ছিলো ১৯৬ রান।
ব্যাঙ্গালুরের সিংহ মানব ক্রিস গেইল জেগে উঠার আগে যাদবের বলে থামেন তিনি। নয় বলে ছয় রান করে সাজ ঘরে ফিরেন তিনি। উগেশ তাকাওয়ালে ৩৬ বলে করেন ৪৫ রান। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দারুণভাবে ব্যাট চালিয়েছন তিনি। ৩১ বলে ৩৬ রান করা কোহলিকে ফেরান সুনিল নারাইন।
হট হিটার যুবরাজ সিং ১২ বলে ২২ করে কিছুটা আশার আলো দেখালেও তাতে কাজ হয়নি। তখনও জয় থেকে বহু দূরে ব্যাঙ্গালুর। একই ওভারে এবি ডি ভিলিয়ার্সকে ফেরান নারাইন। ম্যাচ সেরা হয়েছেন রবিন উথাপ্পা।
বল হাতে চার ওভারে ২০ রান দিয়ে সুনিল নারাইন চারটি উইকেট শিকার করেন। একটি দখলে রেখেছেন উমেশ যাদব।
[b]ঢাকা, ২২ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
কলকাতার জয়
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার রবিন উথাপ্পা ঝড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বড় জয় পেলো কলকাতা নাইট রাইডার্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে ৩০ রানে হারিয়েছে কেকেআর। কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৪৯তম ম্যাচে কলকাতার বিপক্ষে টস জিতে
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, উত্তেজনা
বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে। আজানের সময় মাইক বন্ধ, রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং গরু কোরবানি বন্ধের পর এবার দাড়ি রাখাতেও বিধিনিষেধ জারি করল বিজেপি সরকার। শিখরা দাড়ি রেখে পুলিশ ও সেনাবাহিনীতে কাজ করতে পারলেও মুসলমানদের ওপর কড়া ফরমান এলো শুভেন্দু অধিকারীর সরকার থেকে।
কলকাতায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম নারী উপাধ্যক্ষ, বাধ্য হলেন ইস্তফা দিতে
কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজে দীর্ঘ ২৩ ঘণ্টা আটকে রেখে চরম অমানবিক নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষের শিকার হলেন উপাধ্যক্ষ ড. মহম্মদী তরন্নুম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বার কাউন্সিলের নিয়ম মেনে কলেজে ৭৫ শতাংশ হাজিরার কড়াকড়ি করতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিক্ষোভের মুখে পড়েন তিনি।
কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিয়ালদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল, ‘বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ’। আরেকটি স্লোগান ছিল, ‘পদ্মা-মেঘনা-যমুনা, ওই আমাদের ঠিকানা’। মিছিলে নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়; তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।
















