‘ডি’ গ্রুপের মান বাঁচানোর লড়াইয়ে পারল না ইংল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণেই খেলা শেষ হয়। কোনো দলেই গোলের দেখা পায়নি।

১৯৬৬ বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ড ইতোমধ্যে দুটি হেরে প্রতিযোগিতা থেকে ছিঁটকে পড়েছে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই দাপটের সঙ্গে মাঠ ছাড়ল এবারের শক্তিশালী কোস্টারিকা।

খেলার শুরু থেকেই দুই দল সমান সমান আক্রমণ করে যাচ্ছে। বল দখলের লড়াইয়েও তারা সমানে সমান। কোস্টারিকা ৫০ ভাগ ও ইংল্যান্ড ৪০ ভাগ। ইংল্যান্ড গোলপোস্ট লক্ষ্য করে শট করে চারটি সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে কোস্টারিকার দুইটি শটের মধ্যে একটি সফলতা মুখ দেখলেও গোল পাননি।

খেলার ১২ ও ১৮ মিনিটে ইংল্যান্ডের  ড্যানিয়েল স্টুরিজ (৯) দুইটি সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেননি।

কোস্টারিকা দলে দুইজন খেলোয়াড় পরিবর্তন হলেও ইংল্যান্ডে পরিবর্তন আনা হয়েছে নয়জনকে।

কোস্টারিকা একাদশ: কেইলর নাভাস (১), গিয়ানকার্লো গনজালেজ (৩), অস্কার ডুয়ার্ট (৬), জুনিয়র দিয়াজ (১৫), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), রয় মিলার (১৯), চেলসো বোরগেস (৫), রায়ান রুইজ (১০), র‌্যান্ডাল ব্রেনেস (১৪), ইয়েলেতসিন তেজেদা (১৭), জোয়েল ক্যাম্পবেল (৯)।

ইংল্যান্ড একাদশ: বেন ফস্টার (১৩), গ্যারি চাহিল (৫), ক্রিস স্মালিং (১২), ফিল জোন্স (১৬), লুক শা (২৩), জ্যাক উইলশায়ার (৭), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৮), এডাম লালানা (২০), জেমস মিলনে (১৭), ড্যানিয়েল স্টুরিজ (৯),
 ফেসার ফ্রস্টার (২২), রস বার্কলি (২১)।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই