শুরুতে শামসুর রহমানের বিদায়। দলীয় রানের খাতায় শতরান পূর্ণ হওয়ার আগে মুমিনুল হক সাজঘরে। অবশেষে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর হাফ-সেঞ্চুরি। এই জুটির ব্যাটে ভর করে প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দলীয় মাত্র ছয় রানে সাজঘরে ফিরে যান শামসুর রহমান। মাত্র ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। ওয়ানডাউনে নামা মুমিনুল হক ৩৫ রান করে পানিয়ানগারার হাতে ফিরতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন।

এরপর তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ দলের হাল ধরেন। উভয়ই অর্ধ শত রান পূর্ণ করেন। তবে হাফ-সেঞ্চুরি পর বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি মাহমুদুল্লাহ। ৫৬ রান করে পানিয়ানগারার বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন তিনি।

দ্বিতীয় দিনে ৭৪ রান নিয়ে খেলা শুরু করবেন তামিম। তার সঙ্গে ১৩ রান নিয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান।

জেডআই