শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। কিন্তু সাত উইকেট হারিয়ে চাপে আছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার ১৮০ রানের জবাবে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ক্রিজে আসেন এনামুল হক ও শামসুর রহমান। কিন্তু ওপেনিং বোলার লাসিথ মালিঙ্গার তৃতীয় বলেই ম্যাথুসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন এনামুল। তবে আরেক ওপেনারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল হক। কিন্তু থিসারা পেরেরার বলে মুমিনুল হক দিলশানের তালুবন্দী হলে তাদের ৭৯ রানের জুটি ভেঙে যায়। ৪৪ রান করে মুমিনুল আউট হলেও ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন শামসুর রহমান। এরপর ৬২ রান করে রান আউটের ফাঁদে পড়েন তিনি। ক্রিজে এসে সেই মালিঙ্গা-সাঙ্গাকারার হাতে এবার রান আউট হন সাকিব। মাঠে এসে টিকতে পারেননি মাহমুদুল্লাহ ও নাসিরও।