ত্রিদেশীয় সিরিজ শেষে টাইগারদের ওয়ানডে অধিনায়কের সময় অলসভাবেই কাটছিল। মার্চের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। তাই এই ফাঁকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সোমবার রাতে ঢাকা ছাড়েন মাশরাফি বিন মুর্তজা।

আর মঙ্গলবার স্ত্রী সুমনা হক সুমি, ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা বিন মর্তুজাকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি। তার সঙ্গে আছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তার স্ত্রীও।

যদিও তিনি বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু তা আর গোপন থাকেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, ছোট ছোট কেশবিন্যাসে সাদা পাঞ্জাবিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাশরাফি। তার পাশে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ছোট চুলে শরীরে ইহরামের সাদা কাপড় জড়িয়ে কালো গাড়ির সামনে ছেলে সাহেল (সাদা কাপড়) ও মেয়ে হুমায়রা (কালো কাপড়) কে নিয়ে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।

মাশরাফি-নুরুল দুজনের মুখেই প্রশান্তির ছায়া। অবশ্য মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই তাদের মক্কা শরিফে যাওয়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পরই মাশরাফি ও নুরুল সৌদি আরব গেছেন ওমরাহ করতে। হঠাৎ করে নয়, ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকেই মাশরাফির পরিকল্পনা ছিল ওমরাহ করবেন।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে আছেন তার স্ত্রী ও দুই সন্তান। নুরুলের সঙ্গে তার স্ত্রী। পরিবার নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত পরশু। দুজন দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য। নুরুল জানালেন, তাঁদের দেশে ফেরার কথা ৪ ফেব্রুয়ারি।
মাশরাফি-নুরুলের মতো কদিন আগে একসঙ্গে ওমরাহ করেছেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও।

জেড