স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লিখিয়েছেন জার্মান মিডফিল্ডার সেমি খেদিরা।
জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছে তারা।
২০১০ সালের গ্রীষ্ম মৌসুমের পর থেকে রিয়াল মাদ্রিদের সাথে ছিলেন স্টুটগার্টে জন্মগ্রহণকারী খেদিরা। চ্যাম্পিয়নস লীগের রানার্স-আপ দলটির সাথে নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত তিনি থাকবেন।
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, দু'বার কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, ইউয়েফা সুপার কাপ, চ্যাম্পিয়নস লীগ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন খেদিরা।
জেডআই





