এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে সফরে যাচ্ছে এ বছর আগস্ট মাসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, এটা মোটামুটি নিশ্চিত। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা চুক্তিও হয়ে গেছে ।
জালাল ইউনুস বলেছেন, আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি হবে। তবে টেস্ট ম্যাচের সাথে সীমিত ওভারেরর সিরিজও থাকবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি ।
বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাবার পর প্রথম টেস্ট ম্যাচটি খেলতে ভারতই বাংলাদেশ সফর করেছিল।
কিন্তু এরপর গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টুর্নামেন্ট খেলতে গেছে - কিন্তু কোনও দ্বিপাক্ষিক সফরে ভারতে আমন্ত্রিত হয়নি। তবে এ বছর বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরটি নানা কারণে হচ্ছে না।
এমবি





