ইংলিশ প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের মৌসুমে রূপান্তরিত হওয়ার পর এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিলো লিভারপুলের মোহামেদ সালাহর। সেটা ভেঙ্গে এবার নতুন করে লিখলেন আর্লিং হলান্ড।

আর্সেনালের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে করা হলান্ডের গোলটি ছিলো এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে তার ৩৩ তম। মোহাম্মদ সালাহর ৩২ গোলের রেকর্ড টিকলো মাত্র ৫ বছর। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে ৩৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড।

হলান্ড ৩৩ গোল করেছেন মাত্র ২৯ ম্যাচ খেলে। তার হাতে আছে আরো ৭ টি ম্যাচ। ৩৩ গোল যে বেড়ে কতদূর যাবে সেটি এখনই বলা মুশকিল।

সবমিলিয়ে এই মৌসুমে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৪৯ টিতে। মাত্র ২২ বছর বয়সেই এক মৌসুমে গোলের অর্ধশতকের হাতছানি ডাকছে তাকে। যে কীর্তি নেই মেসি-রোনালদোরও।

এবি