বিশ্বকাপে চমৎকার খেলা ও পাকিস্তানকে হোয়াটওয়াশসহ সম্প্রতি ধারাবাহিক পারফরম্যান্স দেখানোয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে গণভবনে জাতীয় দলকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বকাপে ভালো খেলায় এবং পাকিস্তানকে হোয়াইটহোয়াশ করায় ক্রিকেটার, কোচ, স্টাফ ও বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আট কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

একই সময় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রধানমন্ত্রীর হাতে ক্রিকেটারদের অটোগ্রাফ দেওয়া একটি ব্যাট তুলে দেন।

জেডআই