মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
এর আগে অবশ্য শাস্তির মাত্রা আগেই প্রকাশ পেয়েছিল। দুটো ভিন্ন অপরাধের জন্যে ৪ ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি। যদিও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেনি আইসিসি। তবে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
মিরপুরে গত শনিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একইসাথে লেভেল ওয়ান ও লেভেল টু মানের দুটো অপরাধ করেন হারমানপ্রীত। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন ভারতীয় অধিনায়ক।
তবে হারমানপ্রীতের অসন্তোষ প্রকাশের ভাষা ছিল দৃষ্টিকটু। খুব বাজে ব্যবহার করেন আম্পায়ারদের সাথে। এই অপরাধে হারমানপ্রীতের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সাথে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। যদিও এই ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সাথে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।
একই ম্যাচে ২.৭ নম্বর ধারাও ভেঙেছেন হারমানপ্রীত, যা লেভেল ওয়ান ধরনের অপরাধ। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তিনি। এই অপরাধের জন্যে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও আরো একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এই শাস্তি নিষেধাজ্ঞায় রূপ নেবে। এই নিষেধাজ্ঞা এভাবে কার্যকর হবে যে, একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না অভিযুক্ত ক্রিকেটার। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া হাংঝু এশিয়ান গেমসে ভারতের প্রথম দুটো ম্যাচে খেলা হচ্ছে না হারমানপ্রীতের।
এন





