যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সার্ফিং দ্য নেশন্সের আমন্ত্রণে এবং পৃষ্ঠপোষকতায় বালি সমুদ্র সৈকতে স্থানীয়দের সঙ্গে সার্ফিংয়ের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্দোনেশিয়া যাচ্ছেন বাংলাদেশের সিনিয়র সার্ফার রমজান মিয়া।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১.২৫ টায় মালয়েশিয়ান এয়ার ওয়েজের বিমানযোগে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখানে সার্ফিং দ্য নেশন্সের আমন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের সার্ফারদের সঙ্গে যোগ দেবেন রমজান মিয়া।
সার্ফিং দ্য নেশন্সের তত্বাবধানে তিনি সার্ফিংয়ের অনুশীলনে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষক হিসেবেও প্রশিক্ষণ গ্রহণ করবেন।
আগামী ২৭ জুলাই দেশের ফেরার কথা রয়েছে রমজান মিয়ার।
জেডআই





