বাংলাদেশ ও জিম্বাবুয়ের আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বসুন্ধরা সিমেন্ট।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কনফারেন্স কক্ষে বিসিবি ও বসুন্ধরা সিমেন্ট এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খান, এনডিসি, পিএসসি (অব)। আরো ছিলেন গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসিম উদ্দিন ও বসুন্ধরা সিমেন্টের জিএম (সেলস) খন্দকার কিংশুক হোসেন।
আগামী ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকদের প্রথম টেস্ট শুরু হবে। ৩০ অক্টোবর খুলনা পৌঁছাবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩ নভেম্বর, খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে।
এরপর ৮ নভেম্বর চট্টগ্রামে পৌঁছবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সেখানে ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
তিন টেস্ট ম্যাচের পর সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে ২১ ও ২৩ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।
এরপর ২৪ নভেম্বর দুই দলই ফিরবে ঢাকায়। ২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে।
জেডআই





