টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৮ মার্চ ভারত যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি আগামী ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে নারীদের টি-টোয়েন্টি  টুর্নামেন্টও।

 ভারত সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।।

ফতুল্লাতে চলছে বিশ্বকাপ প্রস্তুতি। দলের কোচ জানাক গামেজ বলেন, 'টুর্নামেন্টের মূল পর্বে খেলার আগে ১০ এবং ১২ মার্চ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মেয়েরা।'

 এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৫ মার্চ গ্রুপ 'বি' থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 এসটি