রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, শুধু ট্রফি জয় করার মধ্য দিয়ে কে সেরা খেলোয়াড় সেটি নির্বাচনের সম্ভব নয়। তার দাবি, বার্সেলোনা খেলোয়াড় লিওনেল মেসির চেয়ে তিনি সেরা।
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’কে সাক্ষাত্কার দিয়েছেন রোনালদো।
সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, আমি গত আট বছরের দিকে তাকালে দেখবেন আমিই শীর্ষে আছি, আর এরকম অবস্থান ধরে রাখা কঠিন। এরকম আর কে আছেন, বলুন? আপনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় কিনা সেটি বড় নয়। অনেকের জন্য মেসি বড় হতে পারে। কিন্তু আমার মনে হয়, আমিই সেরা, মেসি নয়।
সূত্র: ব্লিচার রিপোর্ট।
এআই





