চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। খেলাটি শুরু হবে দুপুর ১টায়। বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও মাছরাঙা খেলাটি সরাসরি সম্প্রচার করছে।
৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান সিলেট সিক্সার্সের। সামনের দুই ম্যাচ জিততে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ আছে নাসির হোসেনের দলের। তবে, সেক্ষেত্রে বাকি ম্যাচগুলোতে হারতে হবে রাজশাহী এবং রংপুরকে।
বিপিএল রেস থেকে বাদ পড়লেও মাঠের খেলায় ছাড় দিতে নারাজ চিটাগাংও। শেষ দু'ম্যাচ জিতে লিগ শেষ করতে চায় বন্দর নগরীর দলটি।
চিটাগং ভাইকিংস
দেশি : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।
বিদেশি : লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান, লুইস রিস।
সিলেট সিক্সার্স
দেশি : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরীফউল্লাহ।
বিদেশি : রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুস্কা গুনাতিলকা, উপুল থারাঙ্গা, উসমান খান, রিচার্ড লেভি।





