টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে হারিয়েছিল হংকং। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও ঠিকই সেই টেস্ট খেলুড়ে দল বাংলাদেশের বিপক্ষে জিতেছে তারা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের তাদের কাছে ২ উইকেটে হেরেছে টাইগাররা। তবে এই হারের পরও সুপার-১০ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন মুশফিকরা।
আফগানদের কাছে হারের পর হংকং নেতা অ্যাটকিনসন বলেছিলেন, আমরা আসল চমক দেখাবো টেস্ট খেলুড়ে দল বাংলাদেশের বিপক্ষে। ঠিকই চমক দেখিয়েছে তারা। টাইগারদেরকে অল আউট করেছে মাত্র ১৬.৩ ওভারে। আদায় করে নিয়েছে ১০৯ রানের টার্গেট। তবে এই লক্ষ্য তাড়া করাটা তাদের জন্য বেশ সহজ হয়নি। শুরুটা ভালো করলেও সাকিবের বোলিং তোপে পিছিয়ে পড়ে তারা। ১০০ রান সংগ্রহ করতে হারায় ৮টি উইকেট। শেষ পর্যন্ত ২ বল হাতে থাকতে দুই উইকেটের জয় তুলে নেয় তারা।
হংকংয়ের উদ্বোধনী জুটির ইরফান আহমেদ ২৮ বলে ৩৬ রান করে দারুণ সূচনা করেন। কিন্তু সাবিকের বোলিং ঘূর্ণিতে লন্ডভন্ড হয়ে যায় তাদের ব্যাটিং লাইন। পরে মুনির দার দলের হাল ধরেন। ২৭ বল খেলে ৩৬ রান করে আউট হন তিনি। শেষ দিকে হাসিব আমজাদ ৬ বলে ১২ রান করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া নিজাকাত খানের ১২ রান উল্লেখযোগ্য।
বাংলাদেশের বোলার সাকিব ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাহমুদুল্লাহ পান দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। হংকংয়ের বোলার আফজাল তানভীরের প্রথম বলে কোনো রান নিতে পারেননি তামিম। দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান। ওভারে শেষ বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন সাব্বির রহমান।
এনামুল ও সাকিব ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন। ৬ ওভারে হাফ-সেঞ্চুরি পার করেন তারা। কিন্তু ৬.১ ওভারে নাদিম আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এনামুল। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ২৬ রান করেন তিনি।
দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব ও মুশফিক। কিন্ত বিদায় নিয়েছেন তারাও। ২৭ বলে ৩৪ রান করেন সাকিব। এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। আর মুশফিক আউট হন ২৩ রান করে। এছাড়া নাসিরের অপরাজিত ১৪ রানইদুই অঙ্কের ঘরের স্কোর।
হংকংয়ের বোলার ৩.৩ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া নিজাকাত খান ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন।
খেলা
হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে হারিয়েছিল হংকং। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও ঠিকই সেই টেস্ট খেলুড়ে দল বাংলাদেশের বিপক্ষে জিতেছে তারা। বৃহস্পতিবার গ্রু





