মাত্র ৩ বল, ৩ বলেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল বাংলাদেশের। জয়ের খুব কাছে গিয়েও চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে গেল মুশফিকুর রহিমের দল।

ইংল্যান্ডের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশ অলআউট হয়েছে ২৬৩ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের ৮ উইকেটে ২৫৩ রান নিয়ে সোমবার শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ দিনে ৩৩ রানের জয়ের লক্ষ্যে মাঠে নামেন সাব্বির রহমান (৫৯*) ও তাইজুল ইসলাম (১১*)।


সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস : ১০৫.৫ ওভারে ২৯৩ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২৪৮ (তামিম ৭৮, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮, সাকিব ৩১, ইমরুল ২১, সাব্বির ১৯; স্টোকস ৪/২৬, মঈন ৩/৭৫, রশিদ ২/৫৮, ব্যাটি ১/৫১)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৮০.২ ওভারে ২৪০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, রাব্বি ১/২৪, মিরাজ ১/৫৮)।

 


এমএনজে