মাত্র কয়েক দিন আগেই তার এক বাউন্সারের আঘাতে শেষ পর্যন্ত মৃত্যুকে আলীঙ্গন করতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজকে। আর মাঠে ফিরেই বোলিং ভেল্কি দেখালেন সেই পেসার সিন অ্যাবট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শুক্রবার ১৪ রানে ৬ উইকেট শিকার করেছেন এ্যাবট। তার এমন বিধ্বংসী বোলিংয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে নিউ সাউথ ওয়ালস।
গত মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার এক বাউন্সারে আঘাত পেয়ে হিউজের মৃত্যুর পর অনেকেই শংকায় ছিলেন ২২ বছর বয়সী এ পেসার আর খেলায় ফিরতে পারবেন কিনা।
তবে তিনি শেফিল্ড শিল্ডের ম্যাচে একই ভেন্যুতে খেলতে নামেন এবং ওয়ান ম্যান শো গেমসে পরিনত করে নিজের মানসিক দৃঢ়তার পরিচয় দেন।
হ্যাট্রিক করার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হন। তবে দুর্দান্ত গতি ও পেস দিয়ে সাত ওভারের এক স্পেলে এ্যাবট ১৪ রানে ৬ উইকেট শিকার করেন। সব মিলিয়ে ম্যাচে তার শিকার ৮ উইকেট।
জেডআই





