পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দর্শক নন্দনীয় ব্যাট করে পাওয়ার প্লে পার করেছেন বাংলাদেশের উদ্বোধনী জুটির তামিম ইকবাল ও সৌম্য সরকার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (২৪) ও সৌম্য (১৯)।
শুক্রকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এদিন টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধি.), সাব্বির রহমান, নাসির হোসাইন, আবুল হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসাইন।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, আযহার আলী (অধি.) হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাঈদ আজমল, রাহাত আলী।
জেডআই





