রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধ্যানে হার। এরপর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার কাছে অল্পের জন্য হার।

আর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হার। বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশের তিন ম্যাচের ফল ছিল এগুলো।

তিন ম্যাচে হেরে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পরেছে বাংলাদেশ। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে একটি সুযোগ দেওয়া হতে পারে। সুযোগ দেওয়া হতে পারে নাসির হোসেনকেও। তাদের সেরা একাদশে আগমণে বাংলাদেশ দল সুপার টেনে একটি জয় নিশ্চিত করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান, ৪. সাকিব আল হাসান, ৫. মুশফিকুর রহিম, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. নুরুল হাসান সোহান, ৮. নাসির হোসেন, ৯. মাশরাফি মুর্তজা, ১০. আল-আমিন হোসেন, ১১. মুস্তাফিজুর রহমান।

এম আর