বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আউট দেয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে আম্পায়াররা-এটা নতুন কথা নয়। সেটি আবার স্মরণ করিয়ে দিলেন আম্পায়ার পল রেইফেল। তার কেরামতিতে এলবিডব্লিউ হয়ে মাঠ থেকে বিদায় নিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকে হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন ইমরুল কায়েস (১৮) ও মুমিনুল হক (১১)।

বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশের তামিম ও ইমরুল। আগের ম্যাচে তামিমের ডাবল সেঞ্চুরি ও ইমরুলের ক্যারিয়ার সেরা ইনিংসে বেকায়দা পড়েছিল পাক বোলাররা।

এই ম্যাচে যেন দ্রুতই তামিমকে বিদায় করে দেয়ার স্বপ্ন ছিল আম্পায়ারদের। কারণ ইনিংসের উদ্বোধনী ওভারের চতুর্থ বলে তামিমকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার পল। রিভিউ নিলে দেখা যায়, একেবারে সামান্যই লেগ স্টাম্পে লাগত বলটি। ফলে জীবন ফিরে পায়নি তামিম।

এর আগে আযহার আলীর ২২৬, ইউনিস খানের ১৪৮ ও আসাদ শফিকের ১০৭ রানের সুবাদে বড় স্কোর দাড় করায় পাকিস্তান।

বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম তিনটি, শুভাগত হোম ও মোহাম্মদ শহীদ দুটি করে ও সাকিব আল হাসান একটি উইকেট পান।

প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই ম্যাচটিতে জয়ী দলই সিরিজ জিতবে। আর এ ম্যাচটি ড্র হলে সিরিজটি ভাগাভাগি করে নিতে হবে।

জেডআই