বিশ্বকাপে শেষ-১৬'র বাঁধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ব্রাজিল। শেষ আটে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই দল দুটি আগামী ৪ জুলাই পরস্পরের মুখোমুখি হবে।
প্রথাগতভাবে দুই দলেরই জার্সির রং হলুদ। তাই পরস্পরের মোকাবেলা করার সময় দল দুটির একটিকে মাঠে নামতে হবে পরিবর্তিত রংয়ের জার্সি অথাৎ বিকল্প জার্সি পড়ে।
সেক্ষেত্রে স্বাগতিক হিসেবে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী জার্সিটি পরেই খেলতে পারবে। তাদের জার্সিও পরিবর্তন করতে হবে না। তারা হলুদ রং এর ওপড় চেক (স্ট্রাইপ) জার্সি গায়ে চাপাবে। ম্যাচটিতে পরিবর্তিত জার্সি পড়তে হবে কলম্বিয়াকে। তাদের লাল রঙয়ের বিকল্প জার্সিটি প্রথম দেখা যাবে এবারের বিশ্বকাপে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





