ফিফা র‌্যাঙ্কিয়ে শ্রীলঙ্কার চেয়ে দুই ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে খেলার সুবাদে শুরুতেই লিড নেয় মামুনুলরা। তবুও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। শুক্রবার লঙ্কানদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা।

যশোর শামসুল হুদা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। সেই সুযোগে খেলার ১৬ মিনিটে সফরকারীদের জালে বল জড়িয়ে দেন বাংলাদেশের এমিলি।

কিন্তু খেলার শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লাল সবুজ বাহিনী। ২৮ মিনিটে ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে গোল করে লঙ্কাকে সমতায় ফেরায় রওশন। পরবর্তীতে ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দল দুটি।

জেডআই